ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার: ট্রাক ও সরঞ্জাম জব্দ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৯, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ: নওগাঁর সান্তাহার-নাটোর আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক, মোটরসাইকেল এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

​বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা

​১. আজাহার আলী (৪৫), সদর, জয়পুরহাট।

২. জাহাঙ্গীর আলম (৪৪), আক্কেলপুর, জয়পুরহাট।

৩. সৈকত (৩০), আক্কেলপুর, জয়পুরহাট।

৪. আবু হোসেন (৩৫), আক্কেলপুর, জয়পুরহাট।

৫. মো. হাসান (৩০), আক্কেলপুর, জয়পুরহাট।

৬. মো. রনি, গাবতলী, বগুড়া।

৭. হামিদুল ইসলাম (৩২), গাবতলী, বগুড়া।

অভিযান ও উদ্ধারকৃত সরঞ্জাম

​পুলিশ সুপার জানান, সোমবার দিবাগত রাতে পুলিশের একটি টহল দল সান্তাহার ঢাকা মোড় এলাকায় দায়িত্ব পালন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল সাহাপুর এলাকায় গরুবাহী ট্রাকসহ বিভিন্ন মালবাহী যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

​খবর পেয়ে সদর থানার অতিরিক্ত ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক, একটি পালসার মোটরসাইকেল, একটি ভ্যান, ৩টি শাবল, ২টি ধারালো হাঁসুয়া, ১টি হ্যাসকো ব্লেড, ১টি সুতার বেল্ট, ২টি বড় টর্চলাইট এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার চুরিতেও জড়িত এই চক্র

​সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও উল্লেখ করেন, গ্রেপ্তারকৃতরা বগুড়া ও জয়পুরহাটসহ এই অঞ্চলে দীর্ঘদনি ধরে ডাকাতি করে আসছিল। এছাড়া তারা মাটির নিচ থেকে বিটিসিএলের ইন্টারনেটের তার চুরির সিন্ডিকেটের সঙ্গেও জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।

​সড়কে জানমালের নিরাপত্তা ও ডাকাতি রোধে জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে বলেও তিনি জানান।

​সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Don`t copy text!