ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত।

প্রতিবেদক
admin
এপ্রিল ২৯, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর

“সরকারি খরচে অপরাধ শেষ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁদপুর-এর আয়োজনে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯:০০ ঘটিকায় আদালত চত্বরে পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন এবং একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে জেলা আইনজীবী সমিতি ভবন, চাঁদপুর-এর সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সম্মানিত বক্তাগণ বিনামূল্যে আইনগত সহায়তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত সকলকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন জনাব সামছুন্নাহার, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মাননীয় চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।

অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!