ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে শপথ: মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৯, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের শপথ নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ ইমান আলী নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

​মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মামলাটি দায়েরের পর তাৎক্ষণিকভাবে চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করা হয়। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। তবে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বাদীর নাম প্রকাশ করতে রাজি হননি।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কালকিনি ইউনিয়নে মোমবাতি জ্বালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী এই শপথ অনুষ্ঠান করেন। পরদিন সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেজে শপথের একটি ভিডিও প্রচার করেন।

​২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে নেতা-কর্মীদের বলতে শোনা যায়, “আমি শপথ করিতেছি যে, কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন-সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন।”

​শপথ শেষে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। ভিডিওতে চরকালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীসহ স্থানীয় ১৬ জন নেতার পরিচয় শনাক্ত করা গেছে।

​এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন, তবে খোঁজখবর নেবেন।

​কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “ভিডিওটি আমাদের নজরে আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Don`t copy text!