ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রত্নগর্ভা সবিতা চক্রবর্তীর ১২তম প্রয়াণ দিবস আজ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৫, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

​আজ ২৪ এপ্রিল, মহীয়সী নারী ও জমিদার কন্যা সবিতা চক্রবর্তী লাহিড়ীর ১২তম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে ৮৭ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।

সংক্ষিপ্ত জীবনী:

সবিতা লাহিড়ী ১৯২৭ সালে নাটোরের কাফুরিয়ার বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বৃহত্তর বালুভরা এলাকার ব্রজেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তিনি সবিতা চক্রবর্তী হিসেবে পরিচিতি লাভ করেন।

রত্নগর্ভা জননী:

ব্যক্তিজীবনে তিনি তিন পুত্র ও দুই কন্যার জননী। তাঁর সন্তানেরা হলেন যথাক্রমে— শিপ্রা রাণী চৌধুরী, সজিত কুমার চক্রবর্তী (আঙ্গুর), সনৎ কুমার চক্রবর্তী (আপেল), শিখা পান্ডে এবং সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নাশপাতি)। তাঁর সকল সন্তানই নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত।

সমাজসেবায় অবদান:

সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই বিদূষী নারী অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা-সংস্কৃতি এবং সমাজকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এলাকাবাসীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনে ঐতিহ্যবাহী বালুভরা আর. বি. উচ্চ বিদ্যালয় ও কলেজের লাইব্রেরিটি তাঁর নামে ‘সবিতা চক্রবর্তী স্মৃতি গ্রন্থাগার’ হিসেবে নামকরণ করা হয়েছে।

​উল্লেখ্য যে, তাঁর সুযোগ্য কনিষ্ঠ পুত্র সৌরেন্দ্রনাথ চক্রবর্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব এবং বর্তমানে ৪৮-নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য। তাঁর সার্বিক সহযোগিতায় এবং এলাকাবাসীর আগ্রহে সবিতা চক্রবর্তীর স্মৃতি রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​আজ তাঁর প্রয়াণ দিবসে স্থানীয় সামাজিক সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

Don`t copy text!