ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৪, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি:

​চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠ’-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, সংগীতানুষ্ঠান ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি উদ্‌যাপন করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “সংগীত আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং মানুষের আবেগ প্রকাশের প্রধান মাধ্যম। শিশুদের ছোটবেলা থেকে সংগীত শিক্ষার সঙ্গে যুক্ত করা গেলে তারা নৈতিকতা ও শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠবে। আমাদের ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দিতে সংগীতচর্চায় দায়বদ্ধতা ও আন্তরিকতা অত্যন্ত জরুরি।”

​বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী জয়ন্তী লালা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি ছিলেন একুশে পদক ও বাংলা একাডেমি ফেলোশিপপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম

​কক্সবাজার মহেশখালী কলেজের সাবেক অধ্যাপক কানু কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যাপীঠের পরিচালক রঞ্জন দত্ত এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রচিতা দত্ত। বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যাপীঠের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সনদও বিতরণ করা হয়।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। রচিতা দত্তের পরিচালনায় এতে গান পরিবেশন করেন প্রত্যয়ী, অস্নম্বিতা, পর্ণিকা, নিলাদ্রী, অন্তু, স্বরুপ, অভিজিৎ, শীশান্ত, কোয়েল, সায়ন্তি, মোহনা, নৈঋতা, সর্বানী, রুদ্রজ, অবন্তী, নিভৃতি, হিয়া, ঋদ্ধি, মহিমা, আদ্রিকা, অন্বেষা, শ্রেষ্ঠা, অরশি, চন্দ্রিমা, ঋত্তিকা, পুষ্পিতা, সামিহা, প্রাচী, যশোজিত, অঙ্কিতা, ঈশিকা, মিথিলী, পূর্ণিমা, শাইলা, অধরা, অন্নি, তনুশ্রী, জ্যোতির্ময়, রূপকথা, জেসিকা, অস্মি, দীর্ঘ, অরুক, অথৈ, সৌরিক, স্বার্থক, সৃজিতা, অপরাজিতা, পুষ্পিতা, কৃত্বি, দীপা, সুমি, অগ্নিমিত্রা, অস্মিতা, রিতিষা, রিত্তিকা, দেবশ্রী, আরাধ্য, প্রন্তিকা, অনিক, জ্যোতি, অমিত, শ্রাবণী ও সায়র।

​যন্ত্রীদলে কি-বোর্ডে ছিলেন সৃজন রায় এবং তবলায় সহযোগিতা করেন রূপক চক্রবর্তী, বিষ্ণু দাসদেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Don`t copy text!