ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধামকুড়ি বধ্যভূমিতে গণহত্যার শহীদদের প্রতি শ্রদ্ধা ও মোমবাতি প্রজ্বলন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৩, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ: নওগাঁয় ১৯৭১ সালের ২২ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত আক্রমণে নির্মম গণহত্যার শিকার ৮ জন শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

​গত বুধবার বিকেলে নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি বধ্যভূমি চত্বরে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ’ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভা ও অতিথিগণ:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক এস. এম. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:

  • ​সাংবাদিক নবীর উদ্দিন
  • ​ফরিদুল করিম তরফদার
  • ​জনাব হাসমত আলী
  • ​মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নওগাঁ জেলা ইউনিটের আহ্বায়ক বারিউল ইসলাম বাবু।

স্মৃতিচারণ ও সমাপনী:

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নওগাঁ জেলা ইউনিটের সদস্য-সচিব সাংবাদিক আজাদ হোসেন মুরাদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়ালিউল ইসলাম, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফুর ইসলাম সাকিব, তৎকালীন যুদ্ধাহত শিশু অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু এবং ভাসানী পরিষদ নওগাঁর আহ্বায়ক জাহিদ রাব্বানী রশীদ।

​এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সন্ধ্যায় বধ্যভূমি চত্বরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

Don`t copy text!