ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন: কৃষকদের নিয়ে মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৩, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

হুসাইন ইসলাম রাফিত, তেরখাদা (খুলনা):

​খুলনার তেরখাদায় বোরো মৌসুমে হাইব্রিড মাঝারি মোটা জাতের ‘হীরা-০৯’ ধানের বাম্পার ফলন উপলক্ষে এক মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার ইখড়ি গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​স্থানীয় কৃষক দুলু মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানির রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় পোদ্দার এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তেরখাদা টেরিটরি ম্যানেজার কৃষি রফিকুল ইসলাম রাহুল।

​অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা কৃষকদের সাথে নিয়ে সরেজমিনে রোপণকৃত ধানের জমি পর্যবেক্ষণ করেন। মাঠ পর্যায়ে দেখা যায়, প্রতিটি থোড়ে কার্যকর কুশির সংখ্যা গড়ে ১৭টি এবং শীষের গড় দৈর্ঘ্য সাড়ে ১১ সেন্টিমিটার। প্রতিটি শীষে পুষ্ট দানার সংখ্যা ৩১০ থেকে ৩৫০টি এবং দানায় কোনো প্রকার চিটা বা অপুষ্ট অংশ দেখা যায়নি।

​অনুষ্ঠানে কৃষক তাহিদুল শেখ নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “প্রতিকূল আবহাওয়ায় আশপাশের জমিতে ব্লাস্ট রোগ ও পাতা পোড়া রোগ দেখা দিলেও হীরা-০৯ জাতের এই জমিতে কোনো রোগবালাই আক্রমণ করতে পারেনি।”

​উপস্থিত অন্যান্য কৃষকরাও ধানের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী বোরো মৌসুমে এই জাতটি চাষ করার আগ্রহ ব্যক্ত করেন। একই সাথে তারা হীরা-০৯ ধানকে আগামী মৌসুমের জন্য প্রধান জাত হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Don`t copy text!