ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় জেলা প্রশাসকের নির্দেশে তিন ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২২, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

​নওগাঁর আত্রাই উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সরাসরি নির্দেশে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এই অভিযানের উদ্যোগ নেয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন।

​অভিযান চলাকালে উপজেলার পাঁচপাকিয়া এলাকার মেসার্স এনবিএ ব্রিকসকে ২ লাখ টাকা, শিকারপুর এলাকার মেসার্স মনোয়ারা ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স মজিদ ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ৩টি পৃথক মামলায় মোট ৬ লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

​ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল।

​নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ সুরক্ষায় জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Don`t copy text!