সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর।
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে গত রবিবার (১৯ এপ্রিল) সহকারী পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কর্মকর্তাগণের বদলি উপলক্ষে জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর-এর সঞ্চালনায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।
বিদায়ী কর্মকর্তাগণ হলেন — সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব সৈয়দ আব্দুল্লাহ, কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বোরহান উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মদ এমদাদুল হক।
চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তাদের নতুন কর্মস্থলে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

