ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় শতবর্ষী জয়কালী মন্দির রক্ষায় পুকুর খনন বন্ধের দাবি

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৯, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, জেলা প্রতিনিধি (নওগাঁ):

​নওগাঁর মান্দায় শতবর্ষী মৈনম জয়কালী মন্দির রক্ষার্থে মন্দির সংলগ্ন স্থানে নতুন করে পুকুর খননের অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। ১৯ এপ্রিল রবিবার বেলা ১১টায় মৈনম জয়কালী মন্দিরের সামনে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীরা এই দাবি জানান।

সরেজমিন চিত্র:

সরেজমিনে গিয়ে দেখা যায়, মৈনম ইউনিয়নের মৈনম মৌজার ওই মন্দির সংলগ্ন পুকুরটি বর্তমানে বেশ গভীর। অধিক গভীরতার কারণে মন্দিরের জায়গার বেশ কিছু গাছপালা ইতিমধেই উপড়ে পুকুরে পড়ে গেছে। এছাড়া মন্দিরে যাওয়ার প্রধান রাস্তাটিও এখন ভাঙনের মুখে। পুকুরটির পূর্ব ও দক্ষিণ পাশে সরকারি পাকা রাস্তা থাকায় নতুন করে খনন করা হলে রাস্তাগুলো ধসে পড়ার প্রবল শঙ্কা রয়েছে।

স্থানীয়দের উদ্বেগ:

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী শ্রী রাম রতন মোহন্ত জানান, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে এই মন্দিরে সপ্তাহব্যাপী পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। উৎসবে এলাকার হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। তিনি বলেন, “পুকুরটি পুনরায় খনন করা হলে শত বছরের ঐতিহ্যবাহী এই মন্দিরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটি রক্ষা করা তখন অসাধ্য হয়ে পড়বে।”

পরবর্তী পদক্ষেপ:

মন্দির ও জনস্বার্থ রক্ষায় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

​ঐতিহ্যবাহী এই উপাসনালয় ও সরকারি রাস্তা রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

Don`t copy text!