ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৮, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

​নওগাঁর সাপাহারে নিউক্লিয়াস ক্যাডেট একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান (লাবু)।

​নিউক্লিয়াস ক্যাডেট একাডেমির পরিচালক এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মো. মোতাহার শাহ চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম, মো. মিজানুর শাহ চৌধুরী ও মো. শাহ আলম।

​আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামসুল কবীর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাকারিয়া আলম এবং মাওলানা মো. কাওছার হোসেন প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন এবং কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!