ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৮, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

​কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্যসহ দুই কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)।

​শনিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

​বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়।

​জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং বিভিন্ন মাদকদ্রব্য। অবৈধ এসব পণ্য পরিবহনের অভিযোগে এ সময় দুইজনকে আটক করে বিজিবি।

​কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Don`t copy text!