ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দা ও আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৪২ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৬, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

​নওগাঁর মান্দা ও আত্রাই থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪২ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মান্দা থানার অভিযান:

 মান্দা থানা পুলিশের একটি দল ঘাটকৈর গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ বসতবাড়ি থেকে আলোবতী উরাও (৫২) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের সিপেন উরাওয়ের স্ত্রী। তল্লাশিকালে তার শোয়ার ঘরের খাটিয়ার নিচে সিলভারের পাতিল থেকে ২০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬,০০০ টাকা।

আত্রাই থানার অভিযান:

এদিকে আত্রাই থানা পুলিশ বিকেলে অপর এক অভিযানে সরস্বতী চৌধুরী (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি আত্রাই থানার খোলাপাড়া গ্রামের মৃত রাম শঙ্কর চৌধুরীর স্ত্রী। তার কাছ থেকে ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা:

অভিযান চলাকালীন উভয় স্থানে মাদক তৈরির আস্তানাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Don`t copy text!