ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

​তেরখাদায় কৃতী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৬, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. শারাফাৎ হোসেন দিপুর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. আজিজুর রহমান কদরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধে শ্যাম ঘোষ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মো. আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা এস এম আবুজর ইসলাম, অরবিন্দ প্রসাদ সাহা, মোল্যা আজিজুর রহমান গাউস, মো. গোলাম কিবরিয়া মোল্যা, সুনীল কুমার সাহা, সরদার আব্দুল মান্নান ও মো. ইউসুফ আলী চৌহদ্দী। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. বোরহান উদ্দিন আহমেদ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা মো. সাজ্জাদ হোসেন নান্টা, মো. বিল্লাল হোসেন ও শেখ আজিজুর রহমান আজিবার।

​শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মুন্সী এনামুল কবির, মো. জামিরুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম, বিপুল কুমার বিশ্বাস, কানিজ আক্তার ও নারগিস আক্তার এবং শিক্ষক আশরাফুল আলম বাবু। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে এসএসসি পরীক্ষার্থী তানভীর ইসলাম আরিয়ান, ছাত্র শাহরিয়ার প্রিন্স ও শেখ রিফাত বিন আরিফ।

​অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Don`t copy text!