ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

​কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৬, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কুড়িগ্রামের রাজারহাটের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসাটির প্রধান ফটকের সামনে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসায় অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাঁয়তারা চলছে। তারা এই অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধ করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং জমিদাতাদের পরিবারের যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে মাদ্রাসার জরাজীর্ণ ভবন দ্রুত সংস্কারের দাবিও তোলা হয়।

​প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল ও সাইফুল হকসহ আরও অনেকে।

​স্থানীয় বাসিন্দা হযরত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাদ্রাসার অধ্যক্ষ শাহিদুর রহমান দীর্ঘ ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার দীর্ঘ এই সময়ে মাদ্রাসার কোনো উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আমরা প্রতিষ্ঠানটির প্রকৃত উন্নয়ন চাই।”

​শরিফুল ইসলাম নামের আরেক বাসিন্দা অভিযোগ করে বলেন, “আগামী ১৭ এপ্রিল গোপনে নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা চলছে। আমরা টাকার বিনিময়ে কোনো নিয়োগ চাই না। অনিয়ম বন্ধ করে উন্মুক্ত ও নিরপেক্ষ নিয়োগ চাই।”

​মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম জানায়, “মাদ্রাসায় ঠিকমতো ক্লাস হয় না এবং অধ্যক্ষ নিয়মিত উপস্থিত থাকেন না। আমরা পড়াশোনার পরিবেশ ও মাদ্রাসার উন্নয়ন চাই।”

​এসব অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসাটির অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

​রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Don`t copy text!