ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরে পুকুর খননের সময় কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৫, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

​নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের জাদনের মোড়ে একটি পুরাতন পুকুর সংস্কার ও খননের সময় প্রাচীন কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে।

​আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে মহাদেবপুর থানার সফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম তার পুরাতন পুকুরটি খনন করার সময় শ্রমিকরা মাটির নিচে মূর্তিটির সন্ধান পান।

​মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম। এটি কষ্টিপাথরের তৈরি রাধাকৃষ্ণের একটি প্রাচীন প্রতিকৃতি বলে ধারণা করা হচ্ছে।

​এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটির প্রত্নতাত্ত্বিক মূল্য অনেক। আদালতের নির্দেশনা অনুযায়ী এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হবে।

​তিনি আরও বলেন, মূর্তিটির প্রকৃত ইতিহাস ও প্রাচীনত্ব নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Don`t copy text!