সুভাস দাস,,,।।
পটুয়াখালী কোস্টগার্ড ও বন বিভাগের যৌথু অভিযানে বিপুল পরিমাণ শাপলাপাতা মাছ জব্দ
আজ ১৪ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও বন বিভাগের সমন্বয়ে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৬৬ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ৬৫০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত শাপলাপাতা মাছ ফরেস্ট রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বন বিভাগ পটুয়াখালী এর উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়।
বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

