ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৪, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটির শুরুতে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলা বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রকাশ চন্দ্র শীল। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ‘বাংলা নববর্ষ ও বাঙালির ঐতিহ্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক জনাব ফাহমিদা খাতুন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা বৈশাখী গান, কবিতা আবৃত্তি এবং দলীয় নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বাঙালির আবহমান সংস্কৃতির এই উৎসবকে লালন করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বছরে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

Don`t copy text!