ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১৩, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টায় পৌর পার্কে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান এবং জেলা আমীর মাওলানা আবুজার গিফারী।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সংবিধানে প্রয়োজনীয় সংস্কার এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা অবিলম্বে গণতন্ত্রের স্বাভাবিক ধারা ফিরিয়ে আনা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলতে সংবিধানের আমূল সংস্কার এখন সময়ের দাবি। এ সময় তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে জনআকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কারের আহ্বান জানান।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম এবং ছাত্রশিবিরের শহর সভাপতি মো. ইউসুফ আল গালিব প্রমুখ।

Don`t copy text!