ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঝাড়ুদার হিসেবে নিয়োগ পেয়েও দক্ষতায় অনন্য: নান্দাইল ভূমি অফিসে নজর কাড়ছেন আলম

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১১, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভূমি অফিসে নিম্নপদে চাকরি করেও ভূমি সেবাগ্রহীতাদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন ইসলাম উদ্দিন আলম। তার কর্মদক্ষতা ও সেবামূলক মনোভাব এখন স্থানীয়দের মুখে মুখে। খণ্ডকালীন ঝাড়ুদার থেকে দক্ষ অপারেটর
জানা গেছে, ইসলাম উদ্দিন আলম মূলত উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন ভূমি অফিসে খণ্ডকালীন।

ঝাড়ুদার হিসেবে নিয়োগ পান। তবে ব্যক্তিগত প্রচেষ্টায় কম্পিউটার ও ল্যাপটপ চালনায় বিশেষ দক্ষতা অর্জন করেন তিনি। জনস্বার্থ বিবেচনা করে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষ তাকে জাহাঙ্গীরপুর থেকে নান্দাইল উপজেলা ভূমি অফিসে নিয়ে আসেন।
সেবাগ্রহীতাদের স্বস্তি বর্তমানে ভূমি অফিসে আসা সেবাগ্রহীতারা বাইরে কোনো দোকানে না গিয়ে অফিসের ভেতরেই আলমের মাধ্যমে বিভিন্ন অভিযোগ ও আবেদনপত্র সহজে টাইপ করিয়ে নিতে পারছেন। এছাড়াও তিনি:
* জরুরি দাপ্তরিক চিঠিপত্র দ্রুততার সাথে টাইপ করছেন।
* সেবাগ্রহীতাদের দায়ের করা অভিযোগসমূহ যথাযথভাবে ‘ডেসপাস বইয়ে’ এন্ট্রি করে অফিসকে সহযোগিতা করছেন।
অপপ্রচারের মুখেও অবিচল তার এই কর্মদক্ষতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। তবে সেবাগ্রহীতারা এর প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, ইসলাম উদ্দিন আলম সব সময় সাধারণ মানুষকে সহযোগিতা করেন। নিম্নপদে চাকরি করলেও তার কারিগরি অভিজ্ঞতার কারণে সাধারণ মানুষ দ্রুত সেবা পাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয়রা জানান, একটি মহল অযথাই তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে, যার কোনো ভিত্তি নেই। মূলত আলমের কাজের মাধ্যমেই সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।

Don`t copy text!