ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ১১, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া দামুসের বিল ও মরিচার দাঁড়ায় কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যা নিরসন এবং কৃষি উৎপাদন গতিশীল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। সম্প্রতি তিনি জেলার বিভিন্ন এলাকায় সেচ সংকটের প্রকৃত চিত্র দেখতে সরেজমিন পরিদর্শন করেন এবং পানির প্রবাহ নিশ্চিত করতে দ্রুত খাল খননের কঠোর নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাঠের পর মাঠ ঘুরে দেখেন এবং সেচ সংকটে থাকা সাধারণ কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। কৃষকরা তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং তৎক্ষণাৎ সমাধানের আশ্বাস দেন।
সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল বলেন:
“কৃষি আমাদের প্রাণ। সেচ সুবিধার অভাবে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, তা নিশ্চিত করতে হবে। যেসব খাল পলি জমে ভরাট হয়ে গেছে, সেগুলো জরুরি ভিত্তিতে পুনঃখনন করতে হবে। একই সঙ্গে জলাবদ্ধতা দূরীকরণ এবং বৃষ্টির পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

এমপি বুলবুলের এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কৃষকদের মতে, খালগুলো পুনঃখনন করা হলে শত শত হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং সেচ খরচ অনেকাংশে কমে যাবে।
এলাকার সুধীমহল মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে এবং প্রান্তিক চাষিরা সরাসরি উপকৃত হবেন।

Don`t copy text!