ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জামান মহোদয়ের চাঁদপুর জেলা পরিদর্শনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

প্রতিবেদক
admin
এপ্রিল ১০, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর।

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি চাঁদপুর জেলা সফর উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন আয়োজন করা হয়েছে। চাঁদপুর জেলা সার্কিট হাউজে আগমন করলে ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

বেলা ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়। সভা শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। পরবর্তীতে দুপুর ১২:৩০ ঘটিকায় তিনি পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্স জামে মসজিদে জুমার নামাজ আদায় ও মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

বিকাল ১৪:৩০ ঘটিকায় তিনি পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর এবং জেলা বিশেষ শাখা (ডিএসবি) পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পরবর্তীতে বিকাল ১৬:০০ ঘটিকায় হাজীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারাদিনব্যাপী এ পরিদর্শনের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন, যা চাঁদপুর জেলা পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

Don`t copy text!