ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৪, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নজরুল ইসলাম (৫২) নামে এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের রামসিংপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর নজরুল ইসলামের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, “মুহূর্তের মধ্যেই আমার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু পুড়ে ছাই হয়ে গেল। মূল্যবান মালামালসহ কোনো কিছুই উদ্ধার করতে পারিনি। এখন পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।”
জনপ্রতিনিধি ও প্রশাসনের বক্তব্য:
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। নজরুল ইসলামের পক্ষে পুনরায় ঘর নির্মাণ করা একেবারেই অসম্ভব। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতি বিনীত আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে।
রামগঞ্জ আসনের সংসদ সদস্য এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি জেনেছি এবং প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। দিনমজুর নজরুল ইসলামকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিচ্ছি।”

Don`t copy text!