ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ বৃদ্ধ আটক

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ৪, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ শ্রী বিশ্বনাথ মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নাসিরাবাদ গুচ্ছগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত বিশ্বনাথ মন্ডল ওই গ্রামের মৃত ঝাপু মন্ডলের ছেলে।
অভিযান ও উদ্ধার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টা থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত নাসিরাবাদ গুচ্ছগ্রামে অভিযান চালায় ডিএনসি’র একটি টিম। অভিযানে বিশ্বনাথ মন্ডলের কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা: এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Don`t copy text!