ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: জাল নোট ও গাঁজাসহ গ্রেফতার ২

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে জাল নোট ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ও রাতে মান্দা থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
সতিহাটে জাল নোটসহ আটক ১:
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি টিম মান্দা থানার সতিহাট এলাকায় বিশেষ অভিযানে নামে। বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সতিহাট বাজারের ভুপেনের চায়ের দোকানের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মো. জব্বারকে (৪০) আটক করা হয়। আটক জব্বার বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার ইয়ার্ড কলোনির আলেক মিয়ার ছেলে। তল্লাশিকালে তার পকেট থেকে ৫ হাজার টাকা সমমূল্যের ১০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি হাট উপলক্ষে জাল নোটগুলো আসল হিসেবে বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
মুশিদপুরে গাঁজাসহ ধরা ১:
এদিকে রাত ৮টার দিকে ডিবি পুলিশের মাদক উদ্ধারকারী অপর একটি টিম মান্দা থানার মুশিদপুর প্রাইমারি স্কুল এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিতাই কুমার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃত নিতাই মান্দা উপজেলার শামক খোল গ্রামের নিমাই কুমারের ছেলে। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা:
এ বিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আটককৃত দুই আসামির বিরুদ্ধে মান্দা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। জেলাজুড়ে মাদক ও জাল নোট বিরোধী এই অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Don`t copy text!