ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে মাদকের আস্তানা ধ্বংস, গ্রেফতার ৮

প্রতিবেদক
majedur
মার্চ ৩০, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে মাদকের আস্তানা ধ্বংস, গ্রেফতার ৮

​উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ থেকে:

নওগাঁয় মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার এবং মাদকের আস্তানা ধ্বংস করা হয়েছে। গত ২৯ মার্চ (রোববার) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুর ও বদলগাছি থানা এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে রাইগা উচ্চ বিদ্যালয় এলাকা, আমবাগান, দিঘীর পাড় এবং শিয়ালী গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৮ জনকে আটক করে পুলিশ।

​আটককৃতরা হলেন— আতুরা গ্রামের মৃত ইসরাফিলের ছেলে মো. সোহাগ (৩৩), দাউল কর্জ বাড়ির আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ রায়হান (৩০), শিয়ালী গ্রামের কায়েস মন্ডলের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৩), ভবানী নগরের সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ উর রশিদ (৪২), আতুরা গ্রামের দেবু (১৬), সুশান্ত (১৫), নীরব সেন (১৬) এবং রফিকুল ইসলাম (৬০)।

​আটককৃতদের তাৎক্ষণিকভাবে মহাদেবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত প্রথম চারজনকে (সোহাগ, রায়হান, রফিকুল ও উর রশিদ) মাদক সেবনের অপরাধে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। বাকি চারজনের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বদলগাছি থানা এলাকায় অপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। কোলা ইউনিয়নের বন গ্রাম এলাকায় তল্লাশি চালিয়ে বাড়ির পেছন থেকে চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মাটির চারি ও পাতিল উদ্ধার করে উপস্থিত লোকজনের সামনেই তা ধ্বংস করা হয়।

​জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং এই ধরনের সাঁড়াশি অভিযান জেলায় অব্যাহত থাকবে।

Don`t copy text!