ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ​নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

প্রতিবেদক
majedur
মার্চ ২৩, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ​নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​উপজেলার রায়পাশা এলাকায় অবস্থিত মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে বেলা ১১টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ জাকারিয়ার সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়।
​জাহাঙ্গীরপুর ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি বুরহান উদ্দিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমীন মুছাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা আশরাফ আলী এবং বিশিষ্ট আলেম মাওলানা আলাল উদ্দিন।
​অনুষ্ঠানে বক্তারা কওমী শিক্ষার গুরুত্ব ও নৈতিক সমাজ গঠনে আলেমদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, “শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন তাদের ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা যোগাবে। আদর্শিক ও নৈতিক বিকাশে কওমী মাদরাসার অবদান অনস্বীকার্য।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুফতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি রিয়াদ এলাহী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন ও প্রচার সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম।
​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইমরান হোসেন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আহাদ এলাহী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা রাসেল, মাওলানা আবুযর, মাওলানা আবু হানিফ, মাওলানা আসাদুল্লাহ, হাফেজ মুহিবুল্লাহ ও মাওলানা শাহ ওয়ালী উল্লাহ।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Don`t copy text!