ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তন্তর ইউনিয়নে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ২৩, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ আওলাদ হোসেনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়াও উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সম্পাদক হায়দার আলী, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মামুনুল রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি ও সদস্য সচিব ইমদাদুল ইসলাম রনি।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম শুভ, তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় মিয়া ও সাধারণ সম্পাদক মনু কাজীসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীদের মধ্যে কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। পরে জোহরের নামাজ শেষে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

 

Don`t copy text!