মো: আতাউর রহমান সরকার(মতলব উত্তর প্রতিনিধি) :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাশিরচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গরুর গোশত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেলে বাদ আসর ঘাশিরচর কেন্দ্রীয় জামে মসজিদ রোড সংলগ্ন এলাকায় ঘাশিরচর সর্বসেবা সংগঠনের উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ রাশেদুল হাসান চাঁদ। তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো—বিশেষ করে ঈদের মতো আনন্দের সময়ে।
সভাপতিত্ব করেন ৫নং দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান সরকার দুলাল। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সম্প্রীতি জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।
এ সময় আরও বক্তব্য দেন দুর্গাপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল কালাম সরকার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কাশেম প্রধান, ভারপ্রাপ্ত সভাপতি সজীব হোসেন পিন্টু এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামীম মিয়াজীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রধান, কোষাধ্যক্ষ আরিফুল মিয়াজী, সুজন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গরুর গোশত বিতরণ করা হয়।

