স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেখুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের বুড়িরডাবুর ৯ নং ওয়ার্ডের সমাজ সেবক দুর্জয় মন্ডল ওয়ার্ডের সর্ব সূবস্তরের জণগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ ও প্রশান্তি।এই ঈদ যেন আমাদের মাঝে হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদুঢ করে।
লাউডোব ৯ নং ওয়ার্ডের সমাজ সেবক দুর্জয় মন্ডল
আরো বলেন, মানুষের সেবক হিসেবে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। পবিত্র ঈদের এই খুশিতে আমি আমার ওয়ার্ডের প্রতিটি পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। , আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধভাবে একটি পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গঠনে কাজ করব।
শুভেচ্ছা বার্তায় তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানান যেন তারা নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান, যাতে সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে।

