মুন্সীগঞ্জে কোলা ইউনিয়ন যুব ছাত্র ঐক্য ফ্রন্টের ঈদ উপহার বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ‘কোলা ইউনিয়ন যুব ছাত্র ঐক্য ফ্রন্ট’।
বুধবার বেলা সাড়ে দশটায় কোলা ইউনিয়নের কোলা অগ্রদূত সমিতির ক্লাব মাঠ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির পক্ষ থেকে ইউনিয়নের প্রায় ২৩০ জন কর্মহীন ও নিম্নআয়ের মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়া প্রবাসী কাইয়ুম চৌধুরী শুভ ও স্থানীয় যুবকদের বিশেষ উদ্যোগে এবং কোলা ইউনিয়নের প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিতরণকৃত উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য— তেল, চিনি, সেমাই, নুডুলস, পেঁয়াজ ও প্যাকেটজাত গুঁড়ো দুধ।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন এর প্রবীন ব্যক্তিত্ব আবুবক্কর সিদ্দিক শেখ,
কোলা অগ্রদূত সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবক হাজী আবু তাহের খান,এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ফরহাদ হোসেন, রমজান আলী মাস্টার,মামুন প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন,,
“উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রবাসে থেকেও আমাদের ভাইয়েরা এলাকার মানুষের কথা ভুলে যাননি, তাদের এই ত্যাগ ও সহযোগিতা প্রশংসনীয়।”
কার্যক্রম টি সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন যুব সমাজের সদস্য রাজিব, অনিক, রায়হান, শিশির, রিমন, সম্রাট মোল্লা, দিপু খান, নাজমুল হোসেন, নাহিদ, অজয়, তানজীল ও রাজীবসহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ।
আয়োজকরা জানান, আর্তমানবতার সেবায় তাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

