ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঈদের খুশি ভাগ করে নিতে দরিদ্রদের পাশে ‘মানবতা’ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণে মানবিক উদ্যোগ

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৮, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

বাইজিদ মন্ডল দক্ষিণ ২৪ পরগনা ১৮ মার্চ:-

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে প্রশংসনীয় উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলার ঢোলা থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণ ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত হয় বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় এলাকার প্রায় দেড় শতাধিক অসহায়, দুঃস্থ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।পাশাপাশি সংস্থার পক্ষ থেকে বিধবা ও এতিম পরিবারগুলোর জন্য ঈদের বিশেষ উপহার হিসেবে পোশাকের সঙ্গে সেমাই, লাচ্চা, চিনি, দুধ, গরম মসলা, ডালডা সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে তারাও ঈদের আনন্দে সামিল হতে পারেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন হাফেজ আব্দুল গাফফার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মহম্মদ সামসুদ্দোহা। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা, গ্রামীণ চিকিৎসক আশরাফুল সরদার, গ্রাম সদস্য নুর আলম নাইয়া, শহিদুল মোল্লা, মনিরউদ্দিন পাইক, রুহুল আমিন পাইকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাবুদ্দিন নাইয়া।

Don`t copy text!