ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মুখে ফুটল হাসি

প্রতিবেদক
majedur
মার্চ ১৭, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মুখে ফুটল হাসি

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
মানুষ মানুষের জন্য—এই মহান আদর্শকে ধারণ করে মুন্সিগঞ্জের শ্রীনগরে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে “রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর” (RSB)স্বেচ্ছাসেবী সংগঠন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনটি আয়োজন করে “প্রজেক্ট ঈদ উপহার ২০২৬” শীর্ষক একটি বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় বিক্রমপুরের বিভিন্ন এলাকা থেকে অসহায় অর্ধশতাধিক ও এতিম শিশুদের তথ্য সংগ্রহ করা হয়। পরে নির্ধারিত দিনে শিশুদের সংগঠনের কার্যালয়ে নিয়ে আসা হয়।
এরপর এক ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে শিশুদের নিয়ে যাওয়া হয় স্থানীয় মার্কেটে, যেখানে তারা নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে। এতে শিশুদের মাঝে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের আমেজ, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, শুধু উপহার প্রদান নয়, বরং শিশুদের নিজের পছন্দের জিনিস বেছে নেওয়ার সুযোগ করে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় এবং ঈদের আনন্দ তারা সত্যিকার অর্থেই অনুভব করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী পরিচালক রবিন তনু, আঞ্জমান আরা, সারোয়ার হোসেন ও নিশু আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জয়রিয়া জরা, সাধারণ সম্পাদক আব্দুল আহাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন আক্তার মিম।
এছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন হানিফ শশি, কেয়া, জান্নাতুল, সিয়াম, শাওন, খাদিজাসহ আরও অনেকেই।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় প্রস্তুত।
এই উদ্যোগটি প্রমাণ করে, সম্মিলিত প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Don`t copy text!