ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাল পেলো স্বচ্ছলরা, খালি হাতে ফিরলো গরিবরা

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৭, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

“আমরা গরিব মানুষ। দিন করে দিন খাই। কাজ না করলে পেটে ভাত যায় না। আমাকে এবার ঈদের চাল দেয় নাই। কেন দিলো না? আমরা কি চাল পাওয়ার যোগ্য না? আমরা কি এ দেশের নাগরিক না? আমরা কি ভোট দেই না?”

চোখে-মুখে হতাশা আর কণ্ঠে ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নামদেল আলী।

তিনি আরও বলেন, “আমার মতো অনেক গরিব মানুষ চাল পায় নাই। যারা পাইছে, তাদের অনেকেই ভালো অবস্থার মানুষ। তারা চাল নিয়ে বাইরে গিয়ে বিক্রি করে। এই চাল কি গরিবদের জন্য না?”

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য সরকার বরাদ্দ দেয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৭ মার্চ) পাঁচগাছী ইউনিয়নে মোট ৭ হাজার ২০০ পরিবার এ সহায়তা পাওয়ার কথা থাকলেও বাস্তবে অসংখ্য হতদরিদ্র পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সদরের পাঁচগাছী ইউনিয়নের সর্দার পাড়া এলাকার বাসিন্দা শেখ সদি জানান, “গতকাল থেকে ইউনিয়ন পরিষদে চাল বিতরণ হচ্ছে। কিন্তু দেখছি, যারা চাল পাচ্ছে তারা বেশিরভাগই স্বচ্ছল পরিবারের। তারা চাল নিয়ে বাইরে এনে বিক্রি করছে। অথচ প্রকৃত গরিব মানুষ অনেকেই কিছুই পায়নি। চেয়ারম্যান ও মেম্বারের লোকজনই বেশি সুবিধা পেয়েছে।”

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসমাইল হোসেন বলেন, অনেক হতদরিদ্র মানুষ চাল পায়নি-আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। যারা পায়নি, তাদের তালিকা দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!