ফ্রান্স প্রতিনিধিঃ
ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থা ফ্রান্স এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
রবিবার (১৫ইং মার্চ) ওভারভিলা জামে মসজিদে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিক,এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন।
যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ মিলাদুর রহমান জুমার, এবং আজিজুর রহমান এপন
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলী আহমদ খান, সহ-সাধারণ সম্পাদক কামরুল আলম, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাশেদ আহমেদ টিটু, শিক্ষা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কবির হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইমরান আহমেদ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী,
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইয়াকুব সৈনিক, জাফর আহমেদ, ফোয়াদ আহমেদ, তুষার ভূঁইয়া, নাজির আহমেদ, নাহিয়ান খান, মাসুদুর রহমান এবাদুর, টিপু সুলতান, শাহরিয়ার রহমান, জিল্লুল হক টিপু, আজমল আহমেদ বাবু, রাহেল আহমেদ, বুলবুল আহমেদ, মোঃ রাজু মিয়া, রুমেল আহমেদ, ছুরুক আহমেদ, মুরাদ আহমেদ, জমিরুল ইসলাম, মোহাম্মদ মুহিবুর রহমান, কামাল হোসেন এবং সৈয়দ তকবির আলী সহ আর অনেকে।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা নিয়ে আসে। এই মাস মানুষের মধ্যে ধৈর্য, ত্যাগ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করে।
তারা আরও বলেন, প্রবাসে বসবাস করলেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সাথে পরিচিত হতে সহায়তা করে।
ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

