হুসাইন ইসলাম রাফিত
তেরখাদা, খুলনা
আজ ১৬ মার্চ সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস. এম নূরুন্নবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক (মন্টু), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, ভেটেরিনারী সার্জন ডাঃ জুপি রানী সরকার, তেরখাদা থানার ওসি’র প্রতিনিধি এস আই মৃগাংগ, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মুধা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পূরবী রানী বালা, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের জৈষ্ঠ্য প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়, সহকারী নির্বাচন অফিসার মোঃ আবু সাইদ মল্লিক, তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার এমডি বিল্লাল হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা আনসার ভিডিপি ইন্সটেক্টর স্বপন ব্যাপারী, মাওলানা আব্বাস আলী ও মাওলানা তোরাব আলী। পরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা ও সুন্দরভাবে এবং আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের অফিসার ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

