ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সাবেক জাপা নেতা হাফেজ উজির আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৬, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

 

​টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধিঃ

​গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টি টুঙ্গিপাড়া উপজেলার সাবেক সভাপতি মরহুম হাফেজ মো. উজির আহমেদ-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​রোববার ১৫ মার্চ, ২০২৬ মরহুমের নিজ বাসভবনে আয়োজিত এই মাহফিলে পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর পৌত্র হাফেজ হযরত মাওলানা মুফতি মুরতাজা আহমেদ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

​রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলে টুঙ্গিপাড়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি, মো. সালাউদ্দিন, সাধারণ মনিরুজ্জামান বাবলু, এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ ও শ্রমজীবী মেহনতি মানুষ।

স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, হাফেজ মো. উজির আহমেদ একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন। রাজনীতি ও সমাজ সংস্কারে তার অবদান টুঙ্গিপাড়ার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

​মাহফিলের শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Don`t copy text!