এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (১৫ মার্চ) বিকাল ৫টায় উজানচর বাসস্ট্যান্ডে ক্লাবের নিজস্ব কার্যালয়ে কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মাসুদুল ইসলাম সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান, ডুইগাঁও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম,উজানচর বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ, উজানচর বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ি মোঃ শিপন মিয়া, বাজিতপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার সেলিম রেজা, দৈনিক নাগরিক ভাবনার কটিয়াদী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পিরিজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুজন ভূঁইয়া অপি, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ি মোঃ ফারুক মিয়া, উজানচর বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী মোঃ ফরিদ মিয়া,পিরিজপুর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, পিরিজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মোঃ পেরা মিয়া, পিরিজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, মোঃ জজ মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, আমরা যেন সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আশা করি, সাংবাদিকরা এদেশের দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের লেখনীর মাধ্যমে মুখোশ উন্মোচন করেন, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবসময় সাংবাদিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের পক্ষ থেকে এরকম একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য ক্লাবের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

