জিয়াউল হক জুমন, পর্তুগাল প্রতিনিধি –
নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকগণ দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে তাহলে জাতির দূরদশা কাটবে বলে মন্তব্য করেছেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলের লায়লা মুনতাজেরিন দিনা। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির (২০২৬-২০২৭) অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের নবাব জি রেস্টুরেন্টের হলরুমে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্নসাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ। পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হওয়ার পর ফুল দিয়ে নতুন কমিটির সদস্যদের বরণ করেন সাবেক সভাপতি রনি মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের প্রধান উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন, আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান, আব্দুল হাকিম মিনহাজ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সেক্রেটারি মাসুম আহমদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউরো এশিয়ার স্বত্বাধিকারীরা শরীফ আহছান। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররাম জামে মসজিদের খতিব মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ।
ইফতার পূর্বে আলোচনায় বক্তারা প্রবাসে সাংবাদিকদের পেশাগত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব দেন। এছাড়া প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রয়োজনীয়তার উল্লেখ করে আরো বলেন, দেশে এবং প্রবাসীদের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব প্রতিকূলতা অতিক্রম করতে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির সামাজিক রাজনৈতিক আঞ্চলিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ পর্তুগাল প্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমন, নিজামুর রহমান টিপু, এনামুল হক মনি, শামিম আহমদ, শ্রাবণ, সাজ্জাদ খান প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সংগঠনের উপদেষ্টা জাহিদ কায়সার দুই বছর মেয়াদের জন্য পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন, এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহমেদ, সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন (বাংলানিউজ২৪ডটকম), সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি নিউজ ও দৈনিক ইনকিলাব)।
যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)।

