ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাট উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৫, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজারহাট পশ্চিম শাখার উদ্যোগে অর্থসহ কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রাজারহাট পশ্চিম শাখার সভাপতি মোঃ সুজন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ মোশাররফ হোসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর ও রাজারহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মাহবুব খন্দকার, সাবেক শিবির নেতা রাশেদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সোহেল এবং বায়তুলমাল সম্পাদক মোঃ রুবেল মিয়া।
ইফতার মাহফিলে শিবির নেতা শাকিল, মহসিন, মাসুদ, মেহেদী, আবু সুফিয়ানসহ রাজারহাট পশ্চিম শাখা ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে প্রায় পাঁচ শতাধিক ছাত্র স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সমাবেশ শেষে জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক খোকন পাটোয়ারীর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Don`t copy text!