বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-
পবিত্র রমজান মাস উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূল যুব কংগ্রেসর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন এলাকা গুলোতে দলের যুব ও স্থানীয় নেতারা সর্বস্তরের মানুষকে নিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে এই মাহফিলের আয়োজন করছেন। এদিন মগরাহাট পূর্বে যুগদিয়া অঞ্চলে তালতলা দলীয় কার্যালয়ে জুগদিয়া তৃনমূল যুব কংগ্রেস ও দক্ষিন চব্বিশ পরগনা জেলা সংখ্যালঘু সেলের উদ্যোগে দাওয়াত এ ইফতার ও বস্ত্র বিতরন অনুষ্ঠই হয়। এখানে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল, বিধায়িকা নমিতা সাহা, মগরাহাট ২ পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মধ্যাক্ষ, জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক,যাদবপুর শাখার আই এন টি টি ইউ সি সেলের সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল,জয়নগর দুই নম্বর ব্লকের খাদ্যের কর্মাধ্যক্ষ ও সুন্দরবন সাংগঠনিক জেলার তৃনমূল কংগ্রেসের সোস্যাল মিডিয়া ফ্যানের সভাপতি আব্দুল ওহিদ মোল্লা, জুগদিয়া অঞ্চল তৃনমূল যুব সভাপতি তথা দক্ষিন চব্বিশ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সদস্য ইকবাল হোসেন সহ অঞ্চলের সকল নেতৃত্ব প্রমুখ। উদ্যোক্তরা জানান নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধি এবং সৌহার্দ্য বজায় রাখাই এর অন্যতম লক্ষ্য। সাংসদ প্রতিমা মন্ডল জানান, জনসংযোগ ইফতারের মাধ্যমে স্থানীয় মানুষের সাথে দলের সম্পর্ক দৃঢ় করা। সম্প্রীতি সর্বধর্মের মানুষকে আমন্ত্রণ জানিয়ে সম্প্রীতির বার্তা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। এদিনে ১৫০ অধিক পরিবারের শিশু, কিশোর, কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে তুলে দিলেন আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে নতুন বস্তু।
জুগদীয়া অঞ্চল তৃনমূল যুব সভাপতি ইকবাল হোসেন জানিয়েছেন, সারা বছরই আমরা বিভিন্ন রকম সমাজ সেবা মূলক কাজ করে থাকি। বিগত বছরের ন্যায় এবারও চলতি বছরের রমযান মাসে ঈদের আগে সাধারণ অসহায় পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে আমরা অত্যন্ত খুশী।

