মোঃ হোসেন গাজী,চাঁদপুর
সামাজিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর এর উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
রবিবার (১৫ মার্চ) চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর এলাকায় অবস্থিত মাদরাসা ওমর ফারুক (র.) প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল।
এ সময় লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর ক্লাবের সেক্রেটারি লায়ন মোঃ গোলাম হেসেন টিটুর সঞ্চালনায় ফাস্ট প্রেসিডেন্ট লায়ন জিকরুল আহসান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ মিজানুর রহমান ভুইয়া, ট্রেজারার মোঃ সৈয়দ হোসেন গাজী, জয়েন্ট ট্রেজারার আলমগীর হোসেন রুবেল, ডিরেক্টর প্রকৌশলী আহমেদ দিদার, লিও অ্যাডভাইজার মোঃ আবুল কালাম আজাদ বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর অফিস সহকারী আল আমিন হোসেন, এমরান খান, সোহাগসহ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসা ওমর ফারুক (র.) এর মুহতামিম মাওলানা মোঃ ইমরান হোসেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
শেষে সবাই আগামী দিনগুলোতে মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

