বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-
রমজান উপলক্ষে মগরাহাট পশ্চিম বিধানসভার উস্থি থানার হরিহর পুর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ১২০ জন অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, ইফতার ও ঈদ উপহার হিসেবে “রমজানের তোহফা” বা বিশেষ উপহার বিতরণ, কার্যক্রম সামাজিক সংগঠন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হলো। এই কার্যক্রমের লক্ষ্য হলো অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়ে তাদের মুখে হাসি ফোটানো এবং সম্মান বজায় রেখে সাহায্য করা। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের কার্যকরী সভাপতি আব্দুর রউফ পাটুলী জানান,রমজানের তোহফা কার্যক্রমের মূল দিকসমূহ উপহারের ধরন,খাদ্যসামগ্রী,শিমুই, চিনি, ছোলা খেজুর ইত্যাদি। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত জানান, উদ্দেশ্য হলো রমজানের সিয়াম সাধনার পাশাপাশি অভাবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা। উস্থী থানার মধ্যে বহু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন,তাদের মধ্যে হরিহর পুর অঞ্চলও দরিদ্র অসহায় মানুষের বসবাস। তাই আমরা এই অঞ্চলকে বেছে নিয়ে তাদের কে রমজানের তোহফা হিসেবে কিছু বিতরণ করা হয়েছে।সাধারণ মানুষও তাদের সামর্থ্য অনুযায়ী এই মানবিক কাজে আমাদের সংগঠনের পাশে থাকলে আগামী তে আরও বহু পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। রমজানের তোহফা নিতে আসা দরিদ্র পরিবারের পক্ষ থেকে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন,পবিত্র রমজানে দান-সদকা ও সহযোগিতার মাধ্যমে রোজাদারদের ইফতার নিশ্চিত করা একটি মহৎ কাজ হিসেবে গণ্য হয়।

