ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১০, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুর রহমান,
উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, থানা অফিসার ইনচার্জ ওসি কাজী আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, এনসিপি’র কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, বীর কাশিমনগর এফ. ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. রিয়াজুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম রাশিদ, যুব শক্তি কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সদস্য সচিব মো. মাহমুদুল হক শামীম, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মস্তুফা কামাল কাজল, াসালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় বক্তারা স্বাধীনতা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবস দু’টি সর্বোচ্চ মর্যাদায় উদযাপন করা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠান আরও প্রাণবন্ততা ও সমৃদ্ধি আনতে উপস্থিত সকলেই গঠনমূলক মতামত তুলে ধরে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এবারের মহান স্বাধীনতা দিবস উদযাপন আরও সুন্দর, সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে  এ আশা ব্যক্ত করেন।

Don`t copy text!