ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান অভিনেত্রী ডা.জাকিয়া কামাল মুন

প্রতিবেদক
majedur
মার্চ ১০, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান অভিনেত্রী ডা.জাকিয়া কামাল মুন

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন  অভিনেত্রী ডা. জাকিয়া কামাল মুন।
১০ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার দামলা এলাকায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন।

বিগত সরকারের সময়ে নারী সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন জমা ও সর্বশেষ গত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালান এই অভিনেত্রী।

২০২৩ সালে সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী।

মতবিনিময় সভায় ডা. জাকিয়া কামাল মুন বলেন, দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা সেবা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মানুষের সেবা করার লক্ষ্য থেকেই তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।

ডা. মুন আরও বলেন, নির্বাচিত হলে শ্রীনগর উপজেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এবং শ্রীনগর কে একটি সিটিকর্পোরেশনে রূপান্তর করবেন। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!