ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উত্তরবঙ্গে অসহায় শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ, উদ্যোগে ‘মানবতা

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১০, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

বাইজিদ মন্ডল উত্তরবঙ্গ:-

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগনার সমাজকল্যাণমূলক সংস্থা মানবতা। উত্তরবঙ্গের সামাজিক সংগঠন ইহসান ইয়ুথ ফাউন্ডেশন –এর সহযোগিতায় গত রবিবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় অসহায় শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।
এই কর্মসূচির আওতায় ময়নাগুড়ি সংলগ্ন তেলিপাড়া, ভোটপাট্টি, ঢোলটো এবং খাগড়াবাড়ি এলাকার প্রায় ২০০ জন অসহায় শিশুর হাতে ঈদ উপলক্ষে নতুন পোশাক তুলে দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। ঈদের আগে এমন একটি উদ্যোগ স্থানীয় মানুষের কাছেও প্রশংসিত হয়েছে।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ও বর্তমানে উত্তরবঙ্গে কর্মরত সমাজসেবী চিকিৎসক ডাঃ মফিজুল সেখ । এছাড়া পুরো বিতরণ কার্যক্রম দায়িত্ব সহকারে সম্পন্ন করেন মোঃ মুকছেদ আলম এবং ওবায়দুল্লা সাহেব।
উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলা সংস্থা মানবতা মূলত দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি সংগঠন হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সারা বছর ধরে নানা মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা জানান, উত্তরবঙ্গে বন্যা-পরবর্তী সময়ে ত্রাণ বিতরণ এবং শিশু দিবসে পোশাক বিতরণের পর এবার পবিত্র ঈদ উপলক্ষে অসহায় শিশুদের জন্য নতুন পোশাক বিতরণ করা হলো। তিনি আরও বলেন, ভবিষ্যতেও উত্তরবঙ্গের অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবতা আরও বৃহত্তর উদ্যোগ গ্রহণ করবে।
মানবতার এই উদ্যোগ শুধু শিশুদের মুখে হাসি ফোটায়নি, বরং সমাজে সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Don`t copy text!