ইব্রাহিম খলিল পন্ডিত , শাহরাস্তি প্রতিনিধি
শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অফিসার ইনচার্জ, শাহরাস্তি মীর মাহবুবুর রহমান, মডেল থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিঠুন দাস এএসআই (নিঃ) ফারুক আহাম্মদসহ মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ০৯/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২৩.০৫ ঘটিকার সময় থানাধীন চেঙ্গাচাল বালুর মাঠ এর পাশ্ববর্তী রেললাইন পাড় হয়ে ১০০ গজ দূরে বেড়ীর পার্শ্বে কলা বাগানের ভিতর অভিযান পরিচালনা করিয়া মাদক মোঃ মাহবুব আলম (২৭), পিতা-মোঃ আমির হোসেন, সাং-পশ্চিম সুয়াপাড়া (কাজী বাড়ী),থানা-শাহরাস্তি, জেলা চাঁদপুরকে ২১ (একুশ) পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৪, তারিখ- ১০ মার্চ, ২০২৬; জি আর নং-৫৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

