ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কো অর্ডিনেটর সামিম আহমেদ এর উদ্যোগে আগামী নির্বাচনের রূপরেখা তৈরির লক্ষে তৃনমূলের কর্মী সভায় মানুষের স্বতঃস্ফূর্ত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১০, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-

২০২৬ শে হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস পর বিধানসভা নির্বাচন,আর সেই নির্বাচনকে সামনে রেখে মহেশ তলায়, ফলতা ও বজবজ বিধানসভার পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের এলাকায় গিয়ে তৃণমূল দলের শক্তি আরও বৃদ্ধি এবং আগামী বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরির লক্ষে মহেশ তলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃনমূল কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে এক জরুরি আলোচনা সভা করেন ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম ও মহেশ তলার দায়িত্ব প্রাপ্ত কো অর্ডিনেটর সামিম আহমেদ। মূলত দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচির রূপরেখা তৈরির লক্ষ্যে আয়োজিত হয় এই আলোচনা সভা। স্থানীয় নেতৃত্ব এবং ব্লক স্তরের কর্মীরা এই সভায় উপস্থিত থেকে মানুষের স্বার্থে সরকারের উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন দায়িত্ব প্রাপ্ত ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম ও মহেশ তোলা বিধানসভার তৃনমূলের কো অর্ডিনেটর সামিম আহমেদ। সভার মূল লক্ষ্য হলো তৃণমূল স্তরে দলের সংগঠনকে আরও মজবুত করা। সামিম আহমেদ তিনি জানান,আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে দলীয় সংগঠন মজবুত করা এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। লক্ষ্য হলো ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল স্তরের কর্মীদের মনোবল বৃদ্ধি এবং জনসংযোগ বৃদ্ধি করা। সংগঠনের শক্ত ভিত্তি গড়ে ওঠে কর্মীদের হাত ধরেই,তাদের পরিশ্রম,অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগই এগিয়ে যাওয়ার প্রধান ভরসা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে মহেশ তোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কর্মী সভা থেকে স্থানীয় দলীয় নেতৃত্বের উপস্থিতিতে আগামী রাজনৈতিক কর্মসূচী ঠিক করা হয়।

Don`t copy text!