ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আজ বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১০, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

 

অধিকার ডেক্স :

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার টন ডিজেল। আজকের মধ্যেই এ জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর তেল ডিপোতে পৌঁছাবে।

ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সরকার জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে।

এর আগে, গত রোববার জ্বালানি সংকট মেটাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় এ জ্বালানি তেল পাঠাচ্ছে ভারত।

Don`t copy text!