ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৮, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

পঞ্চগড় প্রতিনিধি

 

সরাদেশের মত পঞ্চগড়ের স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা। একই স্মারকলিপি শিক্ষামন্ত্রীর বরাবরও প্রেরণ করা হয়েছে। আজ রোববার (৮ মার্চ) দুপুর ১২টার সময় সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সদস্যরা পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশের হাতে স্মারকলিপি দুটি তুলে দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলার নন এমপিও শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ২০-২৫ বছর ধরে বেতনবিহীন অবস্থায় দায়িত্ব পালন করছেন। অসম নীতিমালা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হতে পারেনি, ফলে শিক্ষক-কর্মচারীদের মানবিক সংকট তৈরি হয়েছে। তাই পবিত্র মাহে রমজানের ঈদকে সামনে রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষকরা এই স্মালকলিপি প্রদান করে বলে জানা গেছে।

এসময় সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বক্কর মো. এরশাদুল হক, পঞ্চগড় জেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জসিম উদ্দীন খান সহ কমিটির সদস্য ও জেলা উপজেলার শিক্ষকরা।

ভক্সপপ// শিক্ষকরা।

সট-// সুমন চন্দ্র দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক, পঞ্চগড়।

 

Don`t copy text!